ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যবিধি মেনে ছাগলনাইয়া আ’লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ২৩, ২০২০ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বাংলাদেশ আ’লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়াতে করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা আ’লীগ। ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা আক্তার শিল্পী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রহমতউল্যাহ্ ভুঁইয়া, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মহামায়া ইউপি সদস্য জমির উদ্দিন বাবু, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী, যুবলীগ নেতা মির্জা জাহাঙ্গীর, ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হানিফ সহ উপজেলা আ’লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মী।

Don`t copy text!