ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পাটকেলঘাটা থানার পুটিয়াখালি গ্রামে করোনা রোগী সনাক্ত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ২৩, ২০২০ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

বাসুদেব দাশ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার পুটিয়াখালি (মোড়লপাড়া) গ্রামে নতুন একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। নাম মোঃ আশরাফুল মোড়ল(২৬), পিতা-মোঃ হাকিম মোড়ল। তিনি ০৯/০৬/২০২০ খ্রিঃ শারীরিক ভাবে (গায়ে জ্বর, ডায়রিয়া) অসুস্থ হইয়া স্থানীয় পাটকেলঘাটা বাজারের ডাক্তার শেখ আলমগীর হোসেনের দ্বারা চিকিৎসা করাইয়া সামান্য সুস্থ্য হইলেও তাহার গায়ে ব্যাথা থাকায় স্থানীয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ১৪/০৬/২০২০ খ্রিঃ আনুঃ ২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করেন। পরবর্তীতে ২৩/০৬/২০২০ খ্রিঃ কোভিড-১৯ এর রিপোর্ট পজিটিভ আসে। সংবাদ পেয়ে আজ সকালে পাটকেলঘাটা থানার কুইক রেসপন্স টিম তার বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Don`t copy text!