ঢাকাশনিবার , ৬ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় হাজী ইলিয়াছ মিয়া কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ৬, ২০২০ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

মো: মাসুদ রানা, কচুয়া : চাঁদপুরের কচুয়ার সাচারে সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মহামারী করোনায় কর্মহীন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সাচার ডিগ্রি কলেজে এলাকার প্রায় তিন শতাধিক অসহায় গরীব পরিবারেরর মাঝে এ আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাচার ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আবু ইউসুফ সরকার পবন, সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নুরুল আমিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়শনের সভাপতি মো. মফিজুল ইসলাম,সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মায়ানুর আক্তার বকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । উক্ত আর্থিক সহায়তা প্রদানে ট্রাস্টের সভাপতি অধ্যাপক আবু ইউসুফ সরকার পবনকে করোনায় এলাকার গৃহবন্দি মানুষের পাশে থেকেও সার্বিক সহযোগিতা করায় মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, সাচার ডিগ্রি কলেজের অধ্যাপক আবু ইউসুফ সরকার পবনের ব্যক্তিগত উদ্যোগে সাচার এলাকার গরীব, অসহায়, দিনমজুর মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন, এবং তিনি পূর্ব এলাকায় মহামারী করোনা ভাইরাস সংকট পড়ায় অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। তবে আপনাদের তরফ থেকে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে আমরা কচুয়া ও সাচার এলাকাসহ বিভিন্ন জায়গায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছি। বিতরনের কাজ অব্যাহত আছে, বর্তমানে ক্রান্তিলগ্নে ও দুঃসময় জননেত্রী শেখ হাসিনা সরকার প্রমান করেছেন দুঃসময় ও কষ্টের সময়ে আপনাদের পাশে আছে। যে সরকার আপনারদের এলাকায় সার্বিক উন্নয়ন মূলক কাজ ইতিমধ্যে ভূমিকা রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সমর্থক দেওয়ার দায়িত্ব আপনাদের। আমি আশা করি আপনাদের সাথে আমার বন্ধুত্ব ও পরিস্থিতির ভিত্তিতে দায়ি়ত্ব পালন থেকে দূরে সরে যাবেন না। আসুন আমরা সকলে মিলে একযোগে কাজ করি। উল্লেখ্যযে, এর আগেও মহামারী করোনা পরিস্থিেিত সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এলাকার সাধারন মানুষের কল্যানে ত্রান ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। যার হাজী ইলিয়াছ মিয়া কল্যাণ ট্রাস্টের কথা এলাকাবাসীর মুখে মুখে রয়েছে এবং মানুষের কাছে খুবই প্রশংসিত হচ্ছে। কচুয়া: কচুয়ার সাচার ডিগ্রি কলেজে হাজী ইলিয়াছ মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এলাকার অসহায় মানুষের মানুষের আর্থিক সহায়তা প্রদান করছেন, অতিথিবৃন্দ।

Don`t copy text!