ঢাকাবুধবার , ৩ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিজাম উদ্দিন হাজারী এমপি’র মা ও ভাইয়ের মৃত্যুতে ছাগলনাইয়া এতিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন – সোহেল চৌধুরী- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ৩, ২০২০ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনী ২ আসন’র সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি’র সদ্য প্রয়াত মা মরহুমা দেল আফরোজ ও বড়ভাই মরহুম জসীম উদ্দিন হাজারীর অকাল মৃত্যুতে উনাদের আত্মার শান্তি কামনার্থে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থের বিতরন করার আয়োজন করা হয়। বুধবার (৩ জুন) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গঁনে পৌরসভা ও মহামায়া ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেন, ফেনী’র গনমানুষের নেতা ফেনী ২ আসন’র সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী’র মা ও বড় ভাইয়ের মৃত্যুতে পর্যায়ক্রমে ছাগলনাইয়া উপজেলার অন্যন্য এতিম মাদ্রাসা গুলিতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হবে। অনুষ্ঠান শেষে সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপি’র মা ও বড় ভাইয়ের আত্মার মাগফেরার কামনা ও বৈশ্বিক করোনা থেকে বাঁচতে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা অনুষ্ঠিত হয়।

Don`t copy text!