ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জ জেলা তরুণ লীগের পক্ষ থেকে ৮নং ওয়ার্ডে পাঁচশত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক

মে ২১, ২০২০ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

শারমিন শোভা : বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব এডঃ আয়ুবুর রহমান ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব জি এম শফিউল্লাহর দিকনির্দেশনা মোতাবেক আজ মুন্সিগঞ্জ জেলা তরুণ লীগের পক্ষ থেকে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর ৮নং ওয়ার্ডে পাঁচশত পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন মুন্সিগঞ্জ জেলা তরুণ লীগের নেতৃবৃন্দগণ।
এই ত্রান সামগ্রী বিতরন বিষয়ে জানতে চাইলে,বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব এডঃ আয়ুবুর রহমান জানান,করোনা ভাইরাসের কারনে অনেকেই কর্মহীন পড়েছে, তাই বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরনের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিকুল হাসান কামরুল, মুন্সিগঞ্জ জেলা তরুণ লীগের সিনিয়র সহ-সভাপতি ঈসমাইল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল, সদর থানার প্রস্তাবিত সাধারণ সম্পাদক নুরুল হক দেওয়ান সহ তরুণ লীগের অন্যান্য নেতৃবৃন্দগণ।

Don`t copy text!