ঢাকারবিবার , ৩ মে ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া উপজেলা ও পৌর যুবদল এর পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরন – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

মে ৩, ২০২০ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বিশ্ব মহামারি করোনা ভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পড়া ও মাহে রমজান মাস উপলক্ষে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন ছাগলনাইয়া উপজেলা ও পৌর যুবদল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা মোতাবেক ফেনী-১আসনের বিএনপির সমন্বয়ক ও যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা দক্ষিন মহানগর যুবদলের সভাপতি মুন্সী রফিকুল আলম মজনুর সার্বিক তত্ত্বাবধানে ছাগলনাইয়া উপজেলার ১ টি পৌরসভা সহ ৫ টি ইউনিয়নের মোট ৫৪টি ওয়ার্ডে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় হাজারো অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের কাজ শুভ উদ্ভোধণ করা হয়। রবিবার (৩ মে) সকাল ১০ টায় এ.এন মধুমতি মার্কেট এর প্রাঙ্গঁনে উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর আহম্মদ মজুমদার’র উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা ব্যাপী ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

সাবেক পৌর যুবদলের সভাপতি ও বর্তমান উপজেলা যুবদল সভাপতি প্রার্থী কাজী জসিম উদ্দিন জানান, পৌরসভার একাংশ ও পাঠাননগর ইউনিয়ন ও মহামায়া ইউনিয়নে ত্রান বিতরন করা হয়েছে পর্যায়ক্রমে অন্যন্য ইউনিয়নে এই ত্রান সামগ্রী বিতরণ করা হবে। ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব আলমগীর বিএ, যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ মজুমদার, পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী কাজী জসিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল লতিফ, যুগ্ম আহবায়ক বাবুল মজুমদার, এনামুল হক শাহীন, আবদুল্লাহ আল মনজুর রুবেল, এনামুল হক বাবুল, মোঃ বাবলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সী শহিদ উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মজুমদার আজাদ, উপজেলা যুবদল নেতা আবদুল মোমিন, আবুল হোসেন সোহাগ, মোঃ আবদুল কাইয়ুম, পৌর যুবদল নেতা জয়নাল আবেদীন, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও পৌর যুবদল নেতা রেজাউল করিম লাকী, আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাএদল নেতা টিটু মজুমদার, উপজেলা ছাত্রদল নেতা জোটন, নাজিম উদ্দিন, শাহাদাত হোসেন, শ্যামল, কলেজ ছাত্রদল নেতা নোমান, সজীব সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Don`t copy text!