ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

করোনা : চব্বিশ ঘণ্টায় আরও শনাক্ত ৪১৮, মৃত্যু ৫- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২০ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১৮ জন আক্রান্ত হয়েছেন। আর একদিনে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৬ জনে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৫৮৯টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৪১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪১৬ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।
স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিংয়ে জানানো হয়, নতুন করে মারা যাওয়া ৫ জনের চার জন রাজধানীর বাসিন্দা। বাকি একজন ঢাকার দোহারের বাসিন্দা। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। একজন ষাটোর্ধ্ব এবং বাকি তিনজন পঞ্চাশোর্ধ্ব।

করোনায় মৃতদের একজন ১০ বছরের কম বয়সী শিশু রয়েছে। জানা গেছে, শিশুটি আগে থেকেই অসুখে ভুগছিল। তার কিডনিজনিত সমস্যা (নেফ্রোটিক সিনড্রোম) ছিল।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।

Don`t copy text!