ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে দিনমজুর কাঠমিস্ত্রি ও ভ্যান শ্রমিকদের পাশে জেলা পুলিশ -দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

এপ্রিল ২৫, ২০২০ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

সুভাস দাস (পটুয়াখালী) জেলা প্রতিনিধি। পটুয়াখালী সদর পৌরসভাধীন নিউমার্কেটের পূর পাশে ও পটুয়াখালী সদর থানার উওর পাশে, অনেকগুলো কাঠের আড়দ ও কাঠ ফার্নিচারের দোকান রয়েছে। এ সকল দোকানে অনেক কাঠমিস্ত্রি ওদিন মজুরে শ্রমিক কাজ করে। এছাড়া ফার্নিচার ও কাঠ আনা নেওয়ার জন্য বেশ কিছু ভ্যান রয়েছে। লকডাউনের ফলে কাঠ ও ফার্নিচারের দোকান বন্ধ হয়ে যাওয়ায় এ সকল কাঠমিস্ত্রি, শ্রমিক ও ভ্যান চালকগণ বেকার হয়ে পড়েছেন এবং পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন। বিষয়টি পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম-এর নজরে আসলে তিনি অদ্য পহেলা রমজান (২৫ এপ্রিল ২০২০) ১১.৩০ ঘটিকায় পুরাতন আদালত মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মাঝে নিজেদের অর্থায়নে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ সকল মানবিক সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু ০৫ কেজি, ডাল ০১ কেজি, পেঁয়াজ ০১ কেজি, লবণ ০১ কেজি, ভোজ্য তেল ০১ লিটার। সমাজের সকল শ্রেণী ও পেশার অতি স্বচ্ছল ব্যক্তিবর্গকে এই দুর্যোগ মূহুর্তে এ ধরনের মানবিক কাজে বেশি বেশি এগিয়ে আসার আহ্বান জানান পটুয়াখালী জেলার পুলিশ সুপার।

Don`t copy text!