ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুবাইয়ে ৩৬ প্রবাসী বাংলাদেশিকে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ প্রদান

প্রতিবেদক
admin
নভেম্বর ৫, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের অর্থনীতিতে অবদান ও প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় স্বীকৃতি।

সাগর চন্দ্র স্বপন, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’। প্রবাসে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, দেশের অর্থনীতিতে অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখায় আমিরাতে বসবাসরত ৩৬ জন প্রবাসী বাংলাদেশিকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, কূটনীতিক, ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রী ড. মোহাম্মদ সাঈদ আল কিন্দি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ৩৬ জন প্রবাসী বাংলাদেশি সিআইপির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া। আমন্ত্রিত অতিথিরা তাঁদের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত অতিথি ও প্রবাসীদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশের মাটিতে নিজেদের কর্মদক্ষতা, সততা, পরিশ্রম ও ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছেন। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা পাঠানো, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তাঁরা আরও বলেন, প্রবাসে সফল বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অবদানকে স্বীকৃতি দেওয়া হলে নতুন প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়বে এবং দেশের উন্নয়নে আরও বেশি মানুষ সম্পৃক্ত হতে উৎসাহিত হবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও বর্ণাঢ্য আয়োজনের প্রশংসা করেন।

সংশ্লিষ্টদের মতে, ‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ শুধু একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; বরং প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, অবদান ও দেশের প্রতি ভালোবাসার স্বীকৃতি। এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ব্যবসায়িক যোগাযোগ ও দেশের উন্নয়নে অবদান রাখার অনুপ্রেরণা জোগাবে।

Don`t copy text!