ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযান, ১৫ লাখ টাকার বেশি চোরাচালানি মালামাল ও মাদক জব্দ

প্রতিবেদক
Sagar Chandra
অক্টোবর ২৪, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত এক সপ্তাহে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অভিযানে দুই আসামিসহ ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্ট পিসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে দুই আসামিসহ ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করার লক্ষ্যে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Don`t copy text!