ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পানির জন্য দুর্ভোগে পড়েছেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ড আওতাধীন সরকারি পানির পাম্প নষ্ট থাকায় চরম দুর্ভোগে পড়েছেন চৌধুরীবাড়ি (তাঁতখানা) এনায়েত নগর এলাকার বাসিন্দারা।

দীর্ঘ সময় ধরে পাম্পটি নষ্ট থাকলেও এখনো তা সচল করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, প্রচণ্ড গরমে যেখানে পানির চাহিদা সবচেয়ে বেশি, সেখানে সরকারি পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় অনেক পরিবার প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে পারছে না। বিশেষ করে শিশু, বয়স্ক ও নারীসহ সাধারণ মানুষকে পানির জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এলাকাবাসীর প্রশ্ন, একটি সরকারি পানির পাম্প তিন দিন ধরে নষ্ট থাকার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বিষয়টি কেন আসছে না? দ্রুত পাম্পটি মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের ভাষায়, “প্রচণ্ড গরমে মানুষ যখন এক ফোঁটা পানির জন্য কষ্ট করছে, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন নীরবতা অত্যন্ত দুঃখজনক।”

এলাকাবাসী দ্রুত বিষয়টির সমাধান এবং নিয়মিত পানির সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Don`t copy text!