ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লেখাপড়ার পাশাপাশি দায়িত্ববোধকে নিজেদের জীবনের অংশ করে গড়ে তুলতে হবে

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

তেরখাদা প্রতিনিধিঃ

বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ ফরিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা সততা, নিষ্ঠা, মানবিকতা দায়িত্ববোধকে নিজেদের জীবনের অংশ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না। তিনি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্যে নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। তিনি শিক্ষার্থীদের বলেন, তোমাদের স্বপ্নগুলো বড় হোক, চেষ্টা হোক দৃঢ়, আর ভবিষ্যত হোক উজ্জ্বল। তিনি বলেন, ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে। সমাজে মাথা উচু করে দাড়াতে হবে। তিনি আজ ২৭ সেপ্টেম্বর সকাল ১১টার তেরখাদা উপজেলার পানতিতা কাটেঙ্গা, টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের আয়োজনে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফফার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, নর্থ খুলনা কলেজের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দিলু, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ দীন মোহাম্মদ, প্রভাষক এস. এম মোস্তাক হোসেন, সহকারী সুপার মাওলানা ওসমান গণি, চৌধুরী মেহেদী হাসান, কলেজ ছাত্রী মিথিলা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের প্রভাষক মোঃ শারাফাত হোসেন।

Don`t copy text!