ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করে জেলা পুলিশ।

চ্যাম্পিয়নশিপে জেলার বিভিন্ন থানার পুরুষ ও নারী দল অংশ নেয়। পুরুষ বিভাগের ফাইনালে ভূরুঙ্গামারী থানাকে হারিয়ে কুড়িগ্রাম থানা চ্যাম্পিয়ন হয়। নারী বিভাগে কচাকাটা থানাকে পরাজিত করে নাগেশ্বরী থানা শিরোপা জিতে নেয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজির হোসেন, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন, খেলাধুলা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার করতে ভূমিকা রাখবে।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে খেলোয়াড়, পুলিশ সদস্য ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Don`t copy text!