ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে যৌথ অভিযানে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরাঞ্চলে অভিযান চালিয়ে ১১ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাজিয়ারচরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, থানায় পুলিশ ও বিজিবির সদস্যরা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাজিয়ারচর গ্রামের কিসমত আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ছেলে আব্দুল মতিন (৫০)-এর বসতবাড়ি সংলগ্ন সুপারি বাগান থেকে ১১ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, উদ্ধার করা গাঁজা গাছটির ওজন প্রায় ৫ কেজি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইউএনও অমৃত দেব নাথ জানান, অভিযানের সময় কাউকে বাড়িতে পাওয়া যায়নি। পরে গাঁজা গাছটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Don`t copy text!