ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: পৌনে ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল উদ্ধার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

​কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ৯ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও গবাদিপশু জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

​সোমবার (২১ সেপ্টেম্বর) বিজিবির ২২ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সুনির্দিষ্ট নীতিমালার আলোকেই বিগত ৪৮ ঘণ্টায় নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একাধিক ঝটিকা অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, প্যান্ট পিস এবং গবাদিপশুসহ বিভিন্ন চোরাই পণ্য আটক করা হয়; যার আনুমানিক বাজারমূল্য পৌনে ১০ লাখ টাকা (৯ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা)।

​কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, সীমান্তে মাদক, চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাকারবারীদের অশুভ চক্রান্ত প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে টহল জোরদার রেখেছেন।

​প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত রক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এই কঠোর নজরদারি এবং সাঁড়াশি অভিযান আগামীতেও পুরোদমে অব্যাহত থাকবে।

Don`t copy text!