ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রৌমারীতে জুয়ার আসরে পুলিশের অভিযান: দেড় লক্ষাধিক টাকাসহ গ্রেপ্তার ১৪

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

​কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে শনিবার ভোররাতে রৌমারী থানার কলেজপাড়া এলাকার নূর মোহাম্মদের বাসভবনে এ যৌথ অভিযান চালানো হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে কুইক রেসপন্স টিম (QRT), রাত্রিকালীন জরুরি ডিউটি দল ও নিয়মিত অভিযানকারী দল যৌথভাবে এই পদক্ষেপ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়।

​অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ১ লাখ ৫৬ হাজার ২৬২ টাকা, পাঁচ সেট তাস, তিনটি কম্বল, একটি মাদুর, ১০টি বাটন মোবাইল ফোন এবং চারটি অ্যান্ড্রিয়ড স্মার্টফোন উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— ভোলা মিয়া (৬০), একরামুল হক (৪৫), নুরুল আমিন (৫৬), ছহিবর রহমান (৪০), জাহাঙ্গীর আলম (৪০), এনামুল হক (৪৫), কামাল হোসেন (৩৮), আব্দুল মান্নান (৩৮), আব্দুল গফুর (৪২), আইয়ুব আলী (৫০), আনুজ্জামান (৫০), শালু মিয়া (৫২), রাশেদুল হক (৩৭) ও অফিল উদ্দিন (৪৪)।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলার মানোন্নয়ন ও অপরাধ দমনে পুলিশের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!