ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসবিরোধী মামলায় কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী রিয়ান গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:

​কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় সদস্য ওয়াসিপ ইসলাম রিয়ানকে (ওরফে বিনয়) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। এর আগে শুক্রবার গভীর রাতে পৌর শহরের কৃষ্ণপুর তালতলা এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রিয়ান গোপনে সংগঠিত ছাত্রলীগের বিভিন্ন মিছিল-সমাবেশে নেতৃত্ব দিয়ে আসছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে সড়কে টায়ারে অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ওয়াসিপ ইসলাম রিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।

Don`t copy text!