ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় সারের দাবিতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। প্রায় সাড়ে চার ঘণ্টা পর অবরুদ্ধ ওই কর্মকর্তাকে উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জেলার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। ওই বাজারে অবস্থিত ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারিজের মাধ্যমে সকাল ৮টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণের কথা ছিল। তবে ডিলার ভোর থেকেই সার বিতরণ শুরু করে নির্ধারিত সময়ের আগেই তা শেষ করে ফেলেন। সকাল ৮টায় সার নিতে আসা কৃষকরা বঞ্চিত হয়ে ক্ষুব্ধ হন এবং কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করেন। পাশাপাশি, মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

​বিক্ষুব্ধ কৃষকদের রোষানল থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে রক্ষা করতে তাকে পুলিশ পাহারায় গুদামের ভেতর আটকে রাখা হয়। পরে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং পুলিশি নিরাপত্তায় ওই কর্মকর্তাকে উদ্ধার করে নিজের গাড়িতে করে নিয়ে যান।

​অভিযোগের বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বরাদ্দ ছিল, যা সকাল সাড়ে সাতটায় বিতরণ শুরু করা হয়। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। তবে শেষ হওয়ার পর কয়েকশ কৃষক এসে উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।”

​কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার জানান, সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করেছিলেন। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “নিয়ম অনুযায়ী সুষ্ঠুভাবেই সার বিতরণ সম্পন্ন হয়েছে। তবে চাহিদার তুলনায় অতিরিক্ত কৃষকের সমাগম ঘটায় সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কৃষকদের পরবর্তীতে নিয়মিত সার সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Don`t copy text!