ঢাকাশুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুপারি বাগানে জুয়ার আসরে অভিযান, নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকায় সুপারি বাগানে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি নর্দমা ও গোবরের গাদায় লাফিয়ে পালিয়ে যায়।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাগভান্ডার বাজারের পেছনের সুপারি বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই স্থানে নিয়মিত জুয়ার আসর বসত, যেখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে ভিড় জমাতো। জুয়ার পাশাপাশি সেখানে মাদক সেবনেরও গুরুতর অভিযোগ ছিল। সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে চারজনকে হাতেনাতে আটক করা হয়।

​অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা এবং তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন—বাগভান্ডার এলাকার ময়নার হক (৬৫) ও মাসুম হোসেন (৪৪), খামার পত্রনবীশ এলাকার গাজীউর রহমান (৪৭) এবং বাগভান্ডারের নজরুল ইসলাম (৪১)।

​ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, এ ধরনের জুয়ার আসরের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতাও থাকে। জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!