ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কামড় দিয়ে পালানোর চেষ্টা, পুলিশের তৎপরতায় ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে আহত করে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি শামীম মিয়া (৩২) নামের এক মাদককারবারির। পুলিশের তৎপরতায় চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও (১৯) গ্রেফতার করা হয়েছে।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

​গ্রেফতার ব্যক্তিরা হলেন—শামীম মিয়া (৩২), মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং মেহেদী হাসান (১৯), আজিম উদ্দিনের ছেলে। দুজনের বাড়িই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকায়।

​পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতা ও মাদক নির্মূল কমিটির সহায়তায় পুলিশ তাদের আটকের চেষ্টা করলে শামীম মিয়া এক ব্যক্তিকে কামড়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যান। পালানোর সময় তিনি পায়ে আঘাত পান। পরে পুলিশকে ফাঁকি দিয়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেনামে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

​ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে মাদকবিরোধী টহল চলাকালে এ অভিযান পরিচালিত হয়।

​সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেফতার দুজন পরিবহন শ্রমিকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। সোনাহাট স্থলবন্দরকেন্দ্রিক মাদক চক্রের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!