ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন বিএনপি নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Sagar Chandra
আগস্ট ৭, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পটুয়াখালী:

​পটুয়াখালী সদর থানাধীন ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রিপনকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

​গত ৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত ১১টা ১০ মিনিটের দিকে ইটবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইটবাড়িয়া ইউ.সি.কে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম রিপন (৫২) পটুয়াখালী সদর উপজেলার কচাবুনিয়া গ্রামের মৃত হাসেম আলী ফকির ও মৃত ফজিলাতুন্নেছা পারুলের ছেলে। সূত্রে জানা গেছে, তিনি ইটবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মিল্টনের ছোট ভাই এবং বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

​পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Don`t copy text!