দুবাই প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই (BRU-UAE)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি পুনর্গঠন করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সরওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র স্বপন ও শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক রাসেল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবদিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিয়াদ আইটি, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ আলিনুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, শিক্ষা বিষয়ক সম্পাদক রিয়াজ হোসেন, আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিউল হোসেন মো:জাহেদ হোসেন সাংস্কৃতিক বিষয় সম্পাদক
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাবে। সংগঠনের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে নবগঠিত কমিটি সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। বক্তারা আরও বলেন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার নৈতিক মান উন্নয়ন, তথ্য আদান-প্রদান, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা-সম্ভাবনা গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপন এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নেও সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।
সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের গঠনতন্ত্র ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভা শেষে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংগঠনের ধারাবাহিক অগ্রযাত্রা ও সফলতা অব্যাহত রাখতে সকল সদস্য, উপদেষ্টা, শুভানুধ্যায়ী এবং প্রবাসী সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

