ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দুবাই বাংলাদেশ কনস্যুলেটে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু, দ্রুত মিলবে পাসপোর্ট ও কনস্যুলার সেবা

প্রতিবেদক
majedur
জুলাই ২৬, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন, আরব আমিরাত প্রতিনিধি:
দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত এবং সুশৃঙ্খলভাবে নিশ্চিত করতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম (Integrated Queue Management System for Passport and Consular Services) চালু করা হয়েছে।

গত ২২ জুলাই ২০২৬ কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।উদ্বোধনী অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নতুন এই সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে কনস্যুলেটে আগত সেবাগ্রহীতারা সেবার ধরন অনুযায়ী নির্ধারিত টোকেন সংগ্রহ করে দ্রুত ও সুশৃঙ্খলভাবে পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে সেবাপ্রাপ্তির সময় কমবে এবং সেবা ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।কনস্যুলেট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের সরকারি ও কনস্যুলার সেবা আধুনিক, সহজ এবং দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব উল্লেখ করে কনস্যুলেট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

Don`t copy text!