ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২৩, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, শাহরাস্তি (চাঁদপুর):

​চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মমিনুল হক এমপি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।” অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি দূর করে সেবা নিশ্চিত করার ওপর জোর তাগিদ দেন তিনি।

​সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শাহরাস্তির আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Don`t copy text!