ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মতলব পৌর যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ২১, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি

​ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

​১৮ জুলাই শনিবার বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে এই সভা ও কমিটি গঠন করা হয়।

​এতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিনয় ভূষণ মজুমদার বলেন, “যুবকরাই শক্তি। এই জেলায় এখন সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র সংগঠন ঐক্য পরিষদ, যারা অতীতে মাঠে রয়েছে এবং এখনো আছে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিধি বড় হচ্ছে।”

​তিনি আরও বলেন, “এই সংগঠনটি ৩৮ বছর ধরে মাঠপর্যায়ে কাজ করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের দাবিতে কাজ করতে পেরে আমাদেরও ভালো লাগছে। এখন আমাদের মহিলা, যুব ও ছাত্র—সবাই সক্রিয়। কাজেই আগামীতে সংখ্যালঘু বান্ধবরাই মন্দিরগুলোর দায়িত্ব নেবে এবং এর মানোন্নয়নে ভূমিকা রাখবে।”

​সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় বলেন, “আমরা এ জেলায় দায়িত্ব পাওয়ার পর একের পর এক কমিটি গঠন করে যাচ্ছি। আটটি উপজেলা এবং সব পৌরসভায় যুব ঐক্য পরিষদের সক্রিয় কমিটি উপহার দেওয়ার চেষ্টা করছি। আমাদের পাশে থেকে সবাই যুব ঐক্য পরিষদকে শক্তিশালী করতে যুবকদের সংগঠনমুখী এবং দাবি আদায়ে রাজপথে সোচ্চার হতে ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা করি।”

​বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অজিত কুমার সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক পিতোস সাহা, সদস্য সচিব উৎপল চন্দ্র চন্দ, মতলব জগন্নাথ মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, মতলব উত্তর ঐক্য পরিষদের আহ্বায়ক স্বপন সূত্রধর এবং জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয় চন্দ্র নাগ।

​মতলব দক্ষিণ উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সদস্য সচিব চন্দন বিশ্বাসের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ঐক্য পরিষদের আহ্বায়ক বাসুদেব মজুমদার, জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব শিশির চন্দ্র শীল, যুগ্ম আহ্বায়ক লিখন ঘোষ, চাঁদপুর পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অপু দাস, জেলা ঐক্য পরিষদের সদস্য আশিষ মজুমদার ও গৌতম রায়, হাজীগঞ্জ যুব ঐক্য পরিষদ নেতা হৃদয় দাস, উপাদী উত্তর ইউনিয়ন যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সুখরঞ্জন কর্মকার এবং সদস্য সচিব শ্যামল কর্মকার প্রমুখ।

​সভা শেষে মতলব পৌর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক হিসেবে সঞ্জয় সাহা এবং সদস্য সচিব হিসেবে শ্রী সুদেব চন্দ্র আচার্যের নাম ঘোষণা করেন জেলা যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Don`t copy text!