ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুলাই ১৩, ২০২৬ ২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

 শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি

​সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে জেলা শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে আয়োজিত এই সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সুনামগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শংকর কুমার দাসের সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু অশোক তালুকদার।

​সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বণিক সুজিত বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, আমরা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।”

​প্রধান অতিথির বক্তব্যে বাবু অশোক তালুকদার বলেন, “আমরা রাজপথের সৈনিক হিসেবে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় উপাসনালয়গুলোর সংস্কার ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী কিছুদিনের মধ্যে জেলার ১২টি উপজেলায় জাতীয়তাবাদী পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা অত্যন্ত জরুরি।”

​সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— রবীন্দ্র কুমার দাস, অমল কুমার দাস, বাপ্পু রায়, সুবল দেব, দেবেশ রায়, সজল মাস্টার, রিন্টু রায়, ব্রজেশ চৌধুরী, সাগর সরকার, অতুল রায়, অখিল দেবনাথ, পঙ্কজ কান্তি দাস, অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, ভজন দাস, রামকৃষ্ণ তালুকদার, সজীব রায়, জয়ন্ত রায়, মঙ্গল রায় এবং শম্ভু বণিক।

​সভায় বক্তারা আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে একমত পোষণ করেন।

Don`t copy text!