ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে ১৩ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত হুমায়ুন কবির গ্রেপ্তার, ভুক্তভোগী ৬ মাসের অন্তঃসত্ত্বা

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১৭, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

​চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় ৫৫ বছর বয়সী অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অমানবিক এ ধর্ষণের ফলে ভুক্তভোগী শিশুটি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা।

​গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির একই বাড়ির বাসিন্দা।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ করে আসছিলেন। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

​ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে।

​শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​এ জঘন্য ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

Don`t copy text!