ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১১, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

​বগুড়া শহরের ফুলদীঘি এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

​আহত পুলিশ কর্মকর্তার নাম মইনুল ইসলাম। তিনি বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির দিকে ফিরছিলেন। পথে ফুলদীঘি এলাকায় পেপসি কোম্পানির কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তার কাছে থাকা মামলার নথিপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তার ডান পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

​আহত অবস্থায় এসআই মইনুল ইসলাম একজন অটোরিকশাচালকের সহায়তায় দ্রুত হাসপাতালে পৌঁছান এবং ভর্তি হন।

​এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি, তবে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Don`t copy text!