ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাতার ভরণপোষণ না দেওয়ায় শাহরাস্তিতে যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১০, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ লঙ্ঘনের দায়ে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। সোমবার (৮ জুন ২০২৬) উপজেলার চেড়িয়ারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি আবু ইউছুফ পাটোয়ারীকে (৩৫) গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আবু ইউছুফ পাটোয়ারী উপজেলার চেড়িয়ারা পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর ৫ ধারার পাশাপাশি দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।

​পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানায় দায়ের করা এফআইআর নম্বর-১২ (তারিখ: ৮ জুন ২০২৬) এবং জিআর নম্বর-১৫৭ (তারিখ: ৮ জুন ২০২৬) মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, পারিবারিক দায়িত্ব পালনে অবহেলাকারীদের বিরুদ্ধে এমন আইনি ব্যবস্থা সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং সন্তানদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করবে।

Don`t copy text!