সাগর চন্দ্র স্বপন, বিশেষ প্রতিনিধি।
চাঁদপুরের মুকুন্দসার সূত্রধর বাড়ির বাসিন্দা শ্রী পরিমল সূত্রধরের একমাত্র ছেলে সুমন সূত্রধর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। জানা যায়, ডিঙ্গাভাঙ্গা এলাকায় একটি ঘরের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যান। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
বর্তমানে সুমন সূত্রধর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার উন্নত চিকিৎসা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার প্রয়োজন। তবে তার পরিবার অত্যন্ত অসচ্ছল হওয়ায় ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সুমন সূত্রধর তিন সন্তানের জনক। তার তিনটি নাবালক সন্তান রয়েছে, যারা এখন বাবার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে। পরিবারের সদস্যরা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক হৃদয়ের মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সামান্য সহযোগিতাও সুমনের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনেকের ছোট ছোট অনুদান একত্রিত হলে একজন অসহায় বাবার জীবন বাঁচানো সম্ভব হতে পারে।

সহযোগিতার জন্য: নগদ/বিকাশ (পার্সোনাল): 01883-711108
মানবতার এই সংকটময় মুহূর্তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি সংবাদটি বেশি বেশি শেয়ার করে সহায়তার আবেদনটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
“আপনার ৫০ বা ১০০ টাকার সহযোগিতাও হতে পারে একজন অসহায় বাবার নতুন জীবনের আশার আলো।”

