ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২, ২০২৬ ৪:২১ পূর্বাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর):

​জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার মালিরচর হাজীপাড়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হাজীপাড়া গ্রামের বিলের ধারে পানিতে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। তারা বিষয়টি দ্রুত বকশীগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Don`t copy text!