ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পুরান বাজারে অর্ধশত শিক্ষার্থীর মাঝে ঈদের উপহার বিতরণ করলেন তানিয়া খান

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৫, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ‘ঈদের খুশি’ বিতরণ করেছে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। সোমবার (২৫ মে) দুপুরে পুরান বাজারের ১নং ওয়ার্ডের নিতাইগঞ্জ জামিয়া মাদিনাতুল উলুম মুসলিম যুব সমিতি মাদ্রাসায় প্রায় ৬০ জন শিক্ষার্থীকে পাঞ্জাবি ও হিজাব উপহার দেন সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।

​অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমাদের পারিবারিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি, পায়জামা ও হিজাব উপহার হিসেবে তুলে দিয়েছি। বিজয়ী নারী উন্নয়ন সংস্থা ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

​সংস্থাটির কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন, ‘নারীদের স্বাবলম্বী করতে আমরা বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ দিচ্ছি। এছাড়া নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করছি। পাশাপাশি শিশুদের মাঝে খাবার, পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনায় যেকোনো প্রয়োজনে আমাদের জানাবেন, আমরা সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব।’

​মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কবির আহমেদ মমিনপুরীর সঞ্চালনায় ও তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান।

​উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন ‘বিজয়ী’র প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, ইনার হুইল ক্লাব অব আরুশির প্রেসিডেন্ট ও ‘বিজয়ী’র উপদেষ্টা নিলুফার করিম, উপদেষ্টা কানিজ ফাতেমা, সংগঠনের ভলান্টিয়ারবৃন্দ, মাদ্রাসার অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, নিলুফার করিম ও কানিজ ফাতেমার সার্বিক সহযোগিতায় এই মানবিক আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

Don`t copy text!