ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত ৪৫ জনকে ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
Sagar Chandra
মে ২৪, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সাগর চন্দ্র স্বপন, বিশেষ প্রতিনিধি, চাঁদপুর:

​চাঁদপুরে সম্পূর্ণ যোগ্যতা, মেধা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পাওয়া ৪৫ জন প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে নবনিযুক্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এই তরুণ-তরুণীরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম তারা আরও বৃদ্ধি করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

​নবনিযুক্ত প্রার্থীদের উদ্দেশ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের প্রধান দায়িত্ব। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে তারা নিজেদের দক্ষ পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলবেন।

​নবনিযুক্ত ৪৫ জন প্রার্থী তাদের এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পরিবার, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান। একইসঙ্গে দেশের সেবায় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Don`t copy text!