ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাবতলীতে মাদকাসক্ত পিতার হাতে ৫ মাসের শিশু খুন

প্রতিবেদক
Sagar Chandra
মে ২১, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

​বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত এক পিতার বিরুদ্ধে নিজ শিশু সন্তানকে (৫ মাস) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত শিশুর নাম আব্দুল্লাহ। সে কলাকোপা সুবোধ বাজার এলাকার রায়হান আলীর সন্তান। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি তার শিশুপুত্র আব্দুল্লাহর গলা চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

​গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকেই অভিযুক্ত পিতাকে আটকের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Don`t copy text!