ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
majedur
মে ১৯, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে ও “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক  কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে ইএসডিও’র আয়োজনে পীরগঞ্জ উপজেলার জাবরহাট  ইউনিয়নের কলিযুগ গ্রামে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে সকলের প্রতি জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহীন সারোয়ার ও মোঃ রবিউল ইসলাম, বীজ ব্যবসায়ী মোঃ আপন ইসলাম এবং উক্ত ইউনিয়নের হাজীপাড়া জামে মসজিদের ইমাম সাহেব হাফেজ মোঃ আরিফ।

উক্ত কৃষক মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম এর সঞ্চালনায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারভেস্টপ্লাস এর প্রোগ্রাম ম্যানেজার জনাব কৃষিবিদ মোঃ মজিবর রহমান মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।

Don`t copy text!