ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের ‘অ্যাডভোকেসি ডায়লগ’

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৮, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারত্ব জোরদারকরণের লক্ষ্যে ব্র্যাকের আয়োজনে এক ‘অ্যাডভোকেসি ডায়লগ’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৮ মে) সকাল ১১টায় শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমু।

​ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আওতায় আয়োজিত এই সংলাপে আরও উপস্থিত ছিলেন—ব্র্যাক লার্নিং সেন্টার বগুড়ার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলি সুরাইয়া, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার তাসলিমা খাতুন, শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন।

​এছাড়াও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, শেরপুর ডি.জে মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

​সংলাপে বক্তারা নারী ও কন্যা শিশুর সুরক্ষায় আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

Don`t copy text!