ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

​শেরপুরে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৫, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিকল্পিত ড্রেন নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, মহাসড়কের উন্নয়নকাজে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

​শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার দশমাইল আরডিএ এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

​মানববন্ধনে বক্তব্য দেন গাড়িদহ ইউনিয়ন বিএনপি নেতা রাশেদুল ইসলাম স্বপন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, শিক্ষক কোরবান আলী আনসারী, আব্দুল খালেক, আব্দুল্লাহ, মতিউর রহমান, শফিকুল ইসলাম, স্বপ্না খাতুন ও সাইফুল ইসলাম প্রমুখ।

​বক্তারা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিসিএল (CPCL) মহাসড়কের উন্নয়নকাজে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত না করায় সড়কের দুই পাশে পানি জমে থাকছে। ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের বসতবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান চরম ক্ষতির মুখে পড়ছে। আসন্ন বর্ষা মৌসুম শুরু হলে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

​আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। জনসাধারণের ভোগান্তি লাঘবে দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্থায়ী ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।

Don`t copy text!