ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

প্রতিবেদক
Sagar Chandra
মে ১৫, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নে তাদের চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

​বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টার দিকে হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. দবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল হাকিম।

​মনোনীত ১০ চেয়ারম্যান প্রার্থী হলেন:

  • কুসুম্বী ইউনিয়ন: মো. আব্দুল হাই
  • গাড়িদহ ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আ. ছাত্তার
  • খামারকান্দি ইউনিয়ন: সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মতিন
  • খানপুর ইউনিয়ন: মো. আব্দুল খালেক ফকির
  • মির্জাপুর ইউনিয়ন: হাফেজ মাওলানা মো. জহুরুল ইসলাম
  • বিশালপুর ইউনিয়ন: মো. আ. ছাত্তার
  • ভবানীপুর ইউনিয়ন: অ্যাডভোকেট আবদুল হালিম
  • সুঘাট ইউনিয়ন: মো. লুৎফর রহমান
  • সীমবাড়ী ইউনিয়ন: মাওলানা মো. ইমাম হোসাইন
  • শাহ্ বন্দেগী ইউনিয়ন: মাওলানা মো. কাউছার হোসেন

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. আব্দুল বাছেদ।

​অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মো. নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, অফিস সহকারী অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মো. আ. ছাত্তার, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মো. আনিছুর রহমান, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলাম, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রচার ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি মো. ইফতেখার আলম, আ. খালেক, সাইফুল ইসলাম সাখাওয়াত ও শফিকুর রহমান প্রমুখ।

Don`t copy text!