সুভাস দাস,।
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযানে প্রায় ২৩ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ।
সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল ২০২৬ হতে ১১ জুন ২০২৬ পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে আজ ১০ মে ২০২৬ রবিবার মধ্যরাত ১ টায় পটুয়াখালীর সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২৩ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ এবং ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
পটুয়াখালী কোস্টগার্ড মানিয়েছেন মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

