ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে গাঁজা গাছসহ চাষী আটক

প্রতিবেদক
majedur
মে ৯, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,,।
পটুয়াখালী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ মনির সিকদার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পটুয়াখালী থানার সাধারণ ডায়েরি নং-৩৯৬ এর ভিত্তিতে থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসআই (নিরস্ত্র) সঞ্জীব কুমার সাহার নেতৃত্বে এসআই মো. শামীম হাওলাদার, এএসআই মো. রুবেল হাওলাদার, এএসআই কমল চন্দ্র সিকদার ও কনস্টেবল সাইফুল ইসলাম অভিযানে অংশ নেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী এলাকার মনির সিকদারের বাড়ির সামনে মরিচ বাগানের মধ্যে একটি কাঁচা গাঁজা গাছ রয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির সিকদার পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
আটক মনির সিকদার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী এলাকার মৃত হাফেজ সিকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা গাছ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Don`t copy text!