ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
majedur
মে ৮, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” প্রতিপাদ্যে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোচ্ছাবেরুল ইসলাম।

সভায় রবীন্দ্রনাথ ঠাকুর-এর সাহিত্য, দর্শন, মানবতাবাদ, শিক্ষা-ভাবনা এবং বাঙালি সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ কেবল বাংলা সাহিত্যেরই নয়, বিশ্বমানবতারও এক অনন্য প্রতীক; তাঁর সৃষ্টি আজও মানুষকে মানবতা, অসাম্প্রদায়িকতা ও সৌন্দর্যবোধের শিক্ষা দেয়।

আলোচনা পর্ব শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে কবিগুরুর সৃষ্টিশীলতা ও চেতনার নানা দিক তুলে ধরা হয়। শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে এবং পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ, সংস্কৃতি ও দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি অফিসার জনাব মোঃ এরশাদ হাসান, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক জনাব গুলজার হোসেন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Don`t copy text!