ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ ​

প্রতিবেদক
majedur
মে ৮, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩

​ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ

​মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (৮ মে) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে এক পেশাদার চোরের কাছ থেকে চুরি হওয়া একটি পানির পাম্প (Water Pump) উদ্ধার করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন,​ফারুক কাজী (৬০): নিয়মিত মামলার আসামি। তিনি উপজেলার মাইজপাড়া এলাকার মৃত বারেক কাজীর ছেলে,​বাঁধন (২০): পেশাদার চোর তিনি নাগরভাঙা এলাকার বাদল মিয়ার ছেলে। তার কাছ থেকে একটি চোরাই পানির পাম্প উদ্ধার করা হয়েছে,​স্বপন শেখ (৪৫): জিআর ওয়ারেন্টের পলাতক আসামি। তিনি পশ্চিম হাঁসাড়া এলাকার খলিল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই রিপন আহম্মেদ ও এএসআই ইয়ার মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​শ্রীনগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!