মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিশু কিশোরদের জন্য স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব কোলা এলাকায় শিশু-কিশোরদের জন্য স্থায়ী খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে কোলা পোস্ট অফিস সংলগ্ন সড়কে পূর্ব কোলা প্রবাসী ও যুব সংগঠন এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ,স্কুল শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা দাবি করে বলেন, দীর্ঘদিন ধরে পূর্ব কোলা এলাকায় কোনো খেলার মাঠ না থাকায় শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তারা মোবাইল ফোন ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে। একটি খেলার মাঠ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন বক্তারা,তারা বলেন স্থানীয় জনপ্রতিনিধি ও মাননীয় সংসদ সদস্যের কাছে আহ্বান থাকবে বিষয় টি যেন গুরুত্ব সহকারে দেখা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রমজান আলী খান মাস্টার,হাজী মো. শাজাহান মোল্লা, হামিদুল ইসলাম মন্টু , জব্বার শেখ, মোশাররফ বেপারি, নান্নু বেপারি, সোহরাব আকন, আলতু শেখ, বাচ্চু দেওয়ান, নান্টু শেখ, রোকেয়া বেগম, মান্নান শেখ, রিয়াজ সরদার, তাজল মীর,সেলিম,সুমন ও রহিম শেখ সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে দ্রুত সরকারি উদ্যোগে একটি খেলার মাঠ নির্মাণের দাবি জানানো হয়। পাশাপাশি এলাকাবাসী ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

