ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

​সোনাগাজীতে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম ইসহাক মিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২৭, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

গাজী হানিফ, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

​ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বরেণ্য রাজনীতিবিদ আ.ক.ম ইসহাক মিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পারিবারিক উদ্যোগে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া স্থানীয় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

​উল্লেখ্য, ২০০৫ সালের ২৭শে এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই আজীবন লড়াকু নেতা।

​দল-মত নির্বিশেষে ফেনীর সোনাগাজী অঞ্চলের সাধারণ মানুষের নিকট আ.ক.ম ইসহাক মিয়া ছিলেন এক পরম শ্রদ্ধার ব্যক্তিত্ব। নির্লোভ ও নিরহংকারী এই নেতা এলাকায় ‘ইসহাক মিয়া’ নামেই সমধিক পরিচিত ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ইসহাক মিয়া মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে সোনাগাজী থানা মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সভাপতি এবং ভারতের মুহুরী ট্রেনিং ক্যাম্পের ক্যাম্প চিফ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

​আ.ক.ম ইসহাক মিয়ার জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর নেতা খালেদ মাহমুদ মাসুদ জানান, তাঁর বাবা আমৃত্যু দেশ ও মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি সোনাগাজী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তী সময়ে সভাপতির দায়িত্ব পালন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমন্ত্রণে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন।

​রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নেও ব্যাপক অবদান রেখেছেন। তিনি সোনাগাজী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, সোনাগাজী মোহাম্মদ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় ও আল হেলাল একাডেমি পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। এছাড়াও তিনি সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

​আ.ক.ম ইসহাক মিয়ার কনিষ্ঠ পুত্র ও সোনাগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ বলেন, “আমার বাবা ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দেশমাতৃকার কল্যাণে কাজ করেছেন। তিনি গৃহহীনদের আবাসন ও ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তসহ অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।” তিনি তাঁর বাবার স্মৃতি রক্ষার্থে সোনাগাজীর একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা বা সড়কের নাম আ.ক.ম ইসহাক মিয়ার নামে করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

​পিতার ২১তম মৃত্যুবার্ষিকীতে দেশবাসীর কাছে দোয়া কামনা করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র প্রযোজক মামুন মাহমুদ বলেন, তাঁর পিতা ছিলেন তমুদ্দুন মজলিস সোনাগাজী শাখার প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বহুমুখী প্রতিভার অধিকারী একজন আদর্শিক মানুষ।

​সোনাগাজী উপজেলার বাখরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা আ.ক.ম ইসহাক মিয়ার পিতা ছিলেন আলহাজ্ব আবদুস সাত্তার ও মাতা নজমুন নেছা বেগম। তাঁর এই সংগ্রামী জীবন বর্তমান প্রজন্মের রাজনৈতিক কর্মীদের জন্য এক অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয় বিশিষ্টজনেরা।

Don`t copy text!