ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে নববর্ষ উদযাপন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির অনুষ্ঠিত হয়

প্রতিবেদক
majedur
এপ্রিল ১৪, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,,।।

 

বাঙালির প্রাণের উৎসব বাংলা শুভ  নববর্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, পটুয়াখালী দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে। দিনের সূচনা হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া এক মনোমুগ্ধকর বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে, যেখানে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনধারা নানা বর্ণিল সাজসজ্জা ও প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয়।

শোভাযাত্রা শেষে জেলা পরিষদ শিশু পার্কে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। পরবর্তীতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশনের মাধ্যমে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশেষ আকর্ষণ হিসেবে কলাপাড়া থেকে আগত রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দল রাখাইন গানের তালে দলীয় নৃত্য পরিবেশন করে, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এছাড়াও, বিকেলে বর্ষবরণ উপলক্ষ্যে ঝাউতলা মাঠে কাবাডি খেলার আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
জেলা প্রশাসন, পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা – শুভ নববর্ষ ১৪৩৩।

Don`t copy text!