ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে সড়ক বিভাগের উদ্যোগে সবুজ বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়

প্রতিবেদক
majedur
এপ্রিল ২, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সুভাস দাস,, পটুয়াখালী,,।।।

 

পটুয়াখালীতে সড়ক বিভাগের উদ্যোগে সবুজ বৃক্ষ রোপন করা হয় বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে  ঢাকা-যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা-বরিশাল- পটুয়াখালী জাতীয় মহাসড়কের ১৯৩ কিঃ মিঃ এর বাম পার্শ্বে সড়কে বৃক্ষরোপণের কার্যক্রমের উদ্বোধন করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর  পটুয়াখালী।

বুধবার (০১ মে) সকাল ১১ টার দিকে পটুয়াখালীর লেবুখালী এলাকার সড়কের পাশে সবুজ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে মোহাম্মদ তারেক হাওলাদার, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন নাসির খন্দকার, জেলা ছাত্রদল নেতা আল আমিন হাওলাদার, সড়ক বিভাগের এসডি মো. মনিরুল ইসলাম এবং  পটুয়াখালী সদর সড়ক বিভাগের এসও মো. জুয়েল হোসেন রানা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিবৃন্দ বিভিন্ন জাতের ১৪টি বৃক্ষ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।

Don`t copy text!