ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে নকল সিগারেট জব্দ

প্রতিবেদক
majedur
এপ্রিল ১, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,,…।

 

পটুয়াখালীতে কোস্টগার্ড ,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালীর সদর থানাধীন চৌরাস্তা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ইজিবাইকে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ৩ লক্ষ ২৯ হাজার ৪০ টাকা মূল্যের ২৭ হাজার ৪২০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

জব্দকৃত নকল সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ইজিবাইক চালকের মুচলেকা নিয়ে ইজিবাইকসহ ছেড়ে দেওয়া হয়।

পটুয়াখালী কোস্টগার্ড যানিয়েছেন , চোরাচালান সহ অপরাধ  রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।।

Don`t copy text!