ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে মৎস্য ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জাটকা জব্দ

প্রতিবেদক
majedur
এপ্রিল ১, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সুভাস দাস,,।

 

পটুয়াখালীতে মৎস্য ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জাটকা জব্দ বুধবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ,

পটুয়াখালীর সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৭ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৩০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাসের ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।।

Don`t copy text!