ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ২৩, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে এমপি আক্তারুজ্জামান বাচ্চুকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

​মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শাখা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য (১৫৫, ময়মনসিংহ-১০) মোঃ আক্তারুজ্জামান বাচ্চু-কে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে গফরগাঁও উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্যকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “আলেম-উলামাগণ সমাজের দর্পণ। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় উলামায়ে কেরামদের ভূমিকা অপরিসীম। গফরগাঁওয়ের সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলার রক্ষায় আমি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।”

​অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ। তিনি ইসলামের সঠিক আদর্শ প্রচার ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

​বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় মাসিক মদিনার সম্পাদক ড. মাওলানা আহমদ বদরুদ্দিন খান। তিনি বলেন, দ্বীনি দাওয়াত ও সমাজসেবার ক্ষেত্রে জমিয়তে উলামায়ে ইসলামের দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং বর্তমান সময়েও তারা গঠনমূলক ভূমিকা পালন করছে।

​গফরগাঁও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি আহসানুল্লাহ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিশিষ্ট উলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও আলেম সমাজের মর্যাদা রক্ষায় নবনির্বাচিত সংসদ সদস্যের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Don`t copy text!