ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে “ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
Sagar Chandra
মার্চ ১৬, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাসান আলী হাই স্কুলে প্রকল্পটি বাস্তবায়ন ও আয়োজন করে ইয়ুথ টিম কমরেড,চাঁদপুর । এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৯০–১০০+টি পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিটি পরিবারের জন্য প্রায় ৬৫০ টাকার একটি করে থালি প্রস্তুত করা হয়। সেই থালিতে ছিল নিত্যপ্রয়োজনীয় কিছু ঈদ সামগ্রী, যেমন—
তেল, দুই ধরনের সেমাই, নুডলস, ডাল, চিনি, পোলাওয়ের চাল, বাদাম, কিসমিস এবং দুধ।

উক্ত টিমের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জাবির হোসেন বলেন,এই সামান্য উপহারগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যেন সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ে এবং তারাও পরিবার নিয়ে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে।

আমরা বিশ্বাস করি, সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের আনন্দ আরও সুন্দর ও পরিপূর্ণ হয়ে উঠবে। তাই সকলের প্রতি আহ্বান—এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং সমাজে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করা।

Don`t copy text!